খুবিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা আজ থেকে

আজ রবিবার থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকত্তোর শ্রেণির সকল বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

তিনি আরও জানান, ডিসিপ্লিন প্রধানগণ কোর্স কো-অর্ডিনেটরের মাধ্যমে স্ব স্ব ডিসিপ্লিনে অনলাইন পরীক্ষাসংক্রান্ত মডেল টেস্ট গ্রহণ করা হয়েছে। অনলাইনে পরীক্ষা গ্রহণের একটি রুটিন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আজ সব স্কুলের সব ডিসিপ্লিনের সব বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।