আনোয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন স্মরণে গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে ‘হৃদয়ে বড় সাহেব’ শীর্ষক এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমের পরিবারের সদস্যরা এবং তার ছেলে আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্রুপের ১৪ হাজার কর্মী ফেইসবুক লাইভের মাধ্যমে অংশ নেন। অনুষ্ঠানে আনোয়ার হোসেনের জীবন-দর্শন ও কর্মময় জীবন সম্পর্কিত ভিডিও প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি