১৪ থেকে ১৬ সেপ্টেম্বর বিএনপির নির্বাহী কমিটির সভা

আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাহী কমিটির এই সভা আহ্বান করেছেন। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পৃথক পৃথক ধারাবাহিক সভা অনুষ্ঠিত হবে।

সভাগুলোতে তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়ে সভার তিন দিনই সভাপতিত্ব করবেন। প্রতিনিধি বিকেল সাড়ে ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন এর রাজনৈতিক কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির নির্ধারিত সদস্যগণও সভা সমূহে উপস্থিত থাকবেন।

১৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য; ১৫ সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ সম্পাদক এবং ১৬ সেপ্টেম্বর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হবে।