নার্গিস-উদয়ের কেমিস্ট্রি এবার প্রকাশ্যে

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি ও উদয় চোপড়াকে নিয়ে নানারকম গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। এতদিন সব ধরনের গুঞ্জন বা সংবাদকে তারা অস্বীকার করেছেন। এমনকি ২০১৬ সালে একটি টুইটে উদয় চোপড়া লিখেছিলেন, নার্গিস ফাখরি এবং আমি ঘনিষ্ঠ বন্ধু। যে সমস্ত গুজব ছড়াচ্ছে তার বাস্তব কোনো ভিত্তি নেই।

সম্প্রতি নার্গিস ফাখরি, ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো উদয় চোপড়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

 নার্গিস ফাখরি জানান, উদয় এবং তিনি পাঁচ বছর ধরে ডেটিং করছেন।

এর আগে কেন প্রকাশ্যে স্বীকার করেননি, জানতে চাইলে তিনি বলেন, আমি কখনই সংবাদমাধ্যমকে এ বিষয়ে বলিনি কারণ অনেকে পরামর্শ দিয়েছে সম্পর্ক গোপন রাখার জন্য। তবে, আমার উচিত ছিল এত ভালো মনের একজন মানুষের কথা সবাইকে জানানো।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও অসত্য তথ্যই বেশি। এখানে অনেককে আমরা দেবতা মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের ভেতরটা কলুষিত।

২০১৬ সালে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের ‘কথিত বিচ্ছেদ’র পর নার্গিস নিউইয়র্কে চলে যান। ‘হাউসফুল’র প্রচারেও উপস্থিত ছিলেন না।

নার্গিস ফাখরি ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন। এছাড়া ‘মেন তেরা হিরো’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘হাউসফুল’, ‘দিশুম অ্যান্ড ব্যাঞ্জো’ দিয়ে দর্শক মন কেড়েছিলেন।