সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

হাওরের পরিবেশের ক্ষতি হয় এমন প্রকল্প নেওয়া হবে না

পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, আগামী প্রজন্মকে রক্ষার জন্য আগে পরিবেশ রক্ষা করতে হবে এটা সবাই জানে। আমরা এমন কোনো প্রকল্প গ্রহণ করব না যেগুলো হাওরের মানুষের জন্য সমস্যা হবে; হিজল-করচ গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের ক্ষতি হয় এমন সব প্রকল্পের বিরুদ্ধে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, করোনায় দেশে যেসব প্রবাসী স্থায়ীভাবে আটকা পড়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রকল্প নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।