শিক্ষা ও গবেষণামূলক প্রকাশনা এবং তথ্য-উপাত্ত আদান-প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিএসএমআরএএইউ-এর রেজিস্ট্রার এয়ার কমোডর এ কে এম এনায়েতুল কবীর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিএসএমআরএএইউ উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।