যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকার এক সময়ের জনপ্রিয় অনেক তারকা। তাদের একজন মডেল-অভিনেত্রী মিলা হোসাইন। তার বাসায় গিয়েছিলেন প্রবাসী পাঁচ অভিনেত্রী শিরীন বকুল, বন্যা মির্জা, শ্রাবন্তী, নওশিন ও মোনালিসা।
৬ অভিনেত্রীর সঙ্গে এক টিকটক ভিডিওতে দেখা গেল বেবী নাজনীনকে। তিনিও কয়েক দিন ধরে আছেন যুক্তরাষ্ট্রে।
১২ সেপ্টেম্বর দিবাগত রাতে মোনালিসা টিকটক ভিডিও পোস্ট করেন ফেসবুকে। সেখানে ক্যামেরা হাতে ছিলেন তিনি। সঙ্গে যুক্ত হন ৫ অভিনেত্রী ও ‘ব্ল্যাক ডায়মন্ড’ উপাধিতে পরিচিত গায়িকা।
মোনালিসা ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে টিকটক করছিলেন। এরপর তাকে সঙ্গ দেন পাঁচ অভিনেত্রী। ভিডিওর শেষদিকে দেখা দেন বেবী নাজনীন। দর্শকের মতোই গানের মূল শিল্পীকে চোখের সামনে গাইতে দেখে অবাক হওয়ার ভান করেন এই ছয় তারকা।
ভিডিওটি ছাড়াও আড্ডার একাধিক ছবি শেয়ার করেছেন মোনালিসা।