শরিয়াহভিত্তিক শিক্ষানীতির চেষ্টায় তালেবান

আফগানিস্তানের নতুন শিক্ষানীতি কেমন হবে তা নিয়ে বৈঠকে বসেছেন তালেবানের শীর্ষ নেতারা। এ নতুন শিক্ষানীতিতে ছেলে ও মেয়েদের আলাদা শিক্ষাব্যবস্থা প্রাধান্য পাবে এমনটা বলা হচ্ছে। গত রবিবার তালেবানের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয় ইসলামি শরিয়াহ অনুসরণ করে প্রচলিত শিক্ষানীতি থেকে কিছু বিষয় বাদ ও যোগ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকি হক্কানি বলেন, ছেলে ও মেয়েরা আর একই শ্রেণিকক্ষে বসে শিক্ষাগ্রহণ করতে পারবে না। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাঠামোতে পরিবর্তন আসবে। আর এ পরিবর্তন হবে ইসলামিক শরিয়াহ মোতাবেক। তিনি আরও বলেন, ‘ইসলামিক আইনের সঙ্গে সাংঘর্ষিক এমন সব বিষয় বাতিল করা হবে।’

আফগান শিক্ষার্থী আবদুল রহিম টোলো নিউজকে বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত নেই। বিশ্ববিদ্যালয়গুলোতে খুব কম সংখ্যক শিক্ষার্থী আসছেন।’