তৃতীয় অধ্যায় : প্রাচীন বাংলার জনপদ
বহুনির্বাচনী
১. প্রাচীন বাংলার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে কোন জনপদ গঠিত হয়?
ক. সমতট খ. পুন্ড্র গ. বঙ্গ ঘ. গৌড়
২. শশাংক ও পাল রাজারা সমগ্র পশ্চিমবঙ্গের রাজা হয়েও পরিচয় দিতেন-
নিচের কোনটি সঠিক?
i. দ-ভুক্তি বলে ii. রাঢ়াধিপতি বলে iii. গৌড়েশ্বর বলে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দীপক একটি টি-শার্ট গায়ে দিয়েছে। টি-শার্টে লেখা ছিল “হরিকেল, সমতট, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ যাই ঘুরে আসি।”
৩. টি-শার্টের নামগুলো কীসের পরিচয় বহন করে?
ক. প্রাচীন সভ্যতা খ. ঐতিহাসিক স্থান গ. প্রাচীন জনপদ ঘ. পিকনিক স্পট
৪. উদ্দীপকে উল্লিখিত সমতট জনপদটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. নৌ চলাচলের জন্য উত্তম
ii. আর্দ্র নিম্নভূমি
iii. সাত শতকে এর রাজধানী ছিল বড় কামতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. গৌড়দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. বৈদিক সাহিত্যে খ. মহাভারতে
গ. অর্থশাস্ত্রে ঘ. পুরাণে
৬. কোন রাজাদের আমলে গৌড়ের নামডাক সবচেয়ে বেশি ছিল?
ক. পাল খ. সেন গ. মৌর্য ঘ. গুপ্ত
৭. পাল বংশের শেষ পর্যায়ে বঙ্গ কয়টি জনপদে বিভক্ত হয়ে যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৮. প্রাচীন বাংলার শাসকরা কীভাবে একাধিক জনপদের শাসন ক্ষমতা গ্রহণ করতেন?
ক. প্রশাসন দেখিয়ে খ. যোগ্যতা বলে
গ. যুদ্ধে পরাজিত করে ঘ. আধিপত্য বিস্তারের মাধ্যমে
৯. পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম কী ছিল?
ক. গৌড় খ. পুন্ড্রনগর
গ. হরিকেল ঘ. সমতট
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হিমেলের মামার বাড়ি রাজশাহীতে। সেখানে সে মামার সঙ্গে বরেন্দ্র অঞ্চল দেখতে গেলে প্রাচীনকালের অনেক নিদর্শন দেখতে পায় এবং এর মধ্যে শিলালিপি দেখে অনেক মুগ্ধ হয়। মামা তাকে বোঝায় এই শিলালিপিগুলো সম্রাট অশোকের সময় খোদাই করা হয়েছে।
১০. পায়েলের পরিচিত হওয়া নিদশর্নগুলো প্রাচীন কোন জনপদের পরিচয় বহন করে?
ক. সমতট খ. পুন্ড্রনগর
গ. হরিকেল ঘ. গৌড়
১১. উক্ত জনপদটি প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ কারণ এটি-
i. সভ্যতার প্রাচীন নিদর্শন
ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত
iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যকেন্দ্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ-
i. পুন্ড্র ii. বঙ্গ iii. গৌড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. বর্তমানে অস্তিত্ব নেই নিচের কোন জায়গাটির?
ক. কর্ণসুবর্ণ খ. বিক্রমপুর গ. দিনাজপুর ঘ. নাব্য
১৪. সর্বশেষ গৌড় বলতে কোনটিকে বুঝায়?
ক. সমগ্র বাংলাকে খ. পূর্ব বাংলাকে
গ. পশ্চিম বাংলাকে ঘ. উত্তর বাংলাকে
১৫. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. আসাম-মিজোরাম খ. মেদেনীপুর জেলার তমলুক
গ. ত্রিপুরা ঘ. চন্দ্রদ্বীপ
১৬. গৌড়ের সীমানা বলে মনে করা হয়-
i. মালদহ ii. মুর্শিদাবাদ
iii. বর্ধমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. প্রাচীনকালে তাম্রলিপ্ত কীসের বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল?
ক. কাঁচামালের বাণিজ্যকেন্দ্র
খ. কাপড়ের বাণিজ্যকেন্দ্র
গ. নৌ-বাণিজ্যকেন্দ্র
ঘ. ব্যবসা-বাণিজ্যের বাণিজ্যকেন্দ্র
১৮. বরেন্দ্র কোন জনপদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এলাকা ছিল?
ক. পুন্ড্রনগর খ. হরিকেল
গ. গৌড় ঘ. সমতট
১৯. ইৎসিং কোন দেশের পরিভ্রমণকারী?
ক. জাপান খ. চীন গ. কোরিয়া ঘ. ফ্রান্স
২০. সাত শতকের লেখকরা কোন জনপদের বর্ণনা করেছেন?
ক. হরিকেল খ. নাব্য গ. বঙ্গ ঘ. পুন্ড্র
উত্তর
১. ক, ২. খ, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. ক