সদর দপ্তর রমনা রেজিমেন্টের আওতাধীন ৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর নির্মিত ‘আমিই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু রূপে বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক গত রবিবার বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি, বাইপাইল, সাভারে অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।