কর্মী সম্মেলনে পুলিশের হামলা বিএনপির নিন্দা

ঢাকা মহানগর উত্তর বিএনপির খিলক্ষেত থানার কর্মী সম্মেলনে পুলিশি হামলা ও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, ‘গত রবিবার খিলক্ষেত থানার ১৭ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন ও তথ্য ফরম বিতরণ অনুষ্ঠান ছিল। এসময় ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

এদিকে গতকাল সোমবার নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে ঢাকা দক্ষিণ বিএনপির সব ওয়ার্ড ও থানার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তথ্য ফরম বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।