যশোরের ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে’ সম্প্রতি লংকাবাংলা ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি’। এতে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি ও টেকসিটি বাংলাদেশ লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বৃক্ষচারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১’-এর উদ্বোধন করেন খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং মেজর (অব.) মোহাম্মদ মোসলেম উদ্দিন সিকদার, জেনারেল ম্যানেজার, টেকসিটি বাংলাদেশ লিমিটেড। বিজ্ঞপ্তি।