দেশের অন্যতম বৃহত্তর শিল্প পরিবার আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হিসেবে মানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
দূরদর্শী উদ্যোক্তা এবং দেশীয় শিল্প-বাণিজ্যের পথিকৃৎ আনোয়ার হোসেনের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন ছেলে মনোয়ার হোসেন।
গত ১৭ আগস্ট ৮৩ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে আনোয়ার হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার আগে মানোয়ার হোসেন প্রতিষ্ঠানটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আনোয়ার গ্রুপের ১৮৭ বছরের বাণিজ্যিক পথচলার পরম্পরায় ১৯৫২ সালে আনোয়ার হোসেন তার পারিবারিক ব্যবসায়ের বৈচিত্র্য আনার উদ্যোগ নেন।
গত ২০০৮ সালে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট কর্তৃক দেশের সবচেয়ে বৈচিত্র্যময় গ্রুপ হিসেবে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ স্বীকৃতি অর্জন করে।
গ্রুপটি বর্তমানে বস্ত্র, নির্মাণ সামগ্রী, পলিমার, পাট, রিয়েল এস্টেট, ফার্নিচার ও হোম ডেকর, স্টিল, সিমেন্ট, ব্যাংক, সিমেন্ট শিট, ইন্স্যুরেন্স, নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ক্যাপিটাল মার্কেট, অটোমোবাইল ইত্যাদিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
আনোয়ার গ্রুপ দেশের প্রথম শিল্পোদ্যোগ হিসেবে বেশকিছু প্রতিষ্ঠা করেছে, যার মধ্যে পলিয়েস্টার ফেব্রিক, পিটিএফই টেপ, জিআই ফিটিংস, ইউপিভিসি ফিটিংস, ইলেকট্রিক্যাল ক্যাবল এবং সুপার এনামেল কপার ওয়্যার প্রস্তুত অন্যতম।