বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খাজা মহিউদ্দিনের মৃত্যু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক খাজা মহিউদ্দিন (৯১) মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদ জোহর শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে দুপুরে তার মরদেহ নগরীর জল্লারপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয়রা তাকে শেষ বারের মতো দেখতে যান। 

খাজা মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান। 

মহান মুক্তিযুদ্ধেও সংগঠক ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজা মহিউদ্দিনের নাম বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা গ্রন্থে বেশ কয়েকবার উল্লেখ করেছেন।