বিডিইউ ও কোরিয়া ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর

একাডেমিক রিসার্চ ও কোলাবরেশন বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের সঙ্গে কোরিয়া ইউনিভার্সিটি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ১৩ সেপ্টেম্বর বিডিইউ ক্যাম্পাস গাজীপুরের কালিয়াকৈরে জুম প্ল্যাটফর্মে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন এবং কোরিয়া ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেসের ডিন ড. জনসিয়ক এবং স্কুল আব সাইবার সিকিউরিটির ডিন ড. সেং জিন লি। বিজ্ঞপ্তি।