উত্তরের ক্ষেপণাস্ত্রের পরীক্ষার খবর জানালো দক্ষিণ কোরিয়া

উত্তর সাগরে ‍দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে বলে ইয়োনহাপ নিউজ জানিয়েছে।

এর আগে জেসিএস ঘোষণা করেছিল যে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

জাপানের কোস্ট গার্ডও জানিয়েছিল, একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে এবং সেটা ব্যালিস্টিক মিসাইল হতে পারে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার জাতিসংঘের প্রস্তাবনা পরিপন্থী। দক্ষিণ কোরিয়া আর জাপান বিস্তারিত কিছু জানায়নি।

মাত্র কয়েক দিন আগে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল যা জাপানের বেশির ভাগ স্থানে আঘাত করতে সক্ষম।

বিশেষজ্ঞরা বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করেনি।

তবে নিরাপত্তা পরিষদ মনে করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার চেয়ে বেশি ধ্বংসাত্মক কারণ এটি বড় আর শক্তিশালী বোমা বহন করতে পারে এবং অনেক দ্রুত বেশি দূরে যেতে পারে।