ওয়ানডে সিরিজ হারের শোধ ভালোভাবেই নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে তারা। কলম্বোয় মঙ্গলবার শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ১২০ রানে আটকে রাখে প্রোটিয়ারা। ওপেনাররাই ১৪.৪ ওভারে ওই রান তুলে ১০ উইকেটের জয় এনে দেন। ৪২ বলে ৫৬ এবং ৪৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। ইন্টারনেট।