মিলানে খেলানোই হলো না হ্যাজার্ডকে

বিষয়টা বেশ অবাক জাগানিয়াই ছিল। বুধবার ইন্তার মিলান বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। সান সিরোয় অনুষ্ঠিত ম্যাচটিতে এডেন হ্যাজার্ডকে শুরুর একাদশে রাখেননি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। যদিও ২০২০-২১ মৌসুমে মিলানের মাঠে দুর্দান্ত খেলেছিলেন বেলজিয়ামের এই তারকা।

হ্যাজার্ডকে বেঞ্চে রেখে লুকাস ভাসকেসকে একাদশে রেখেছিলেন আনচেলত্তি। এভারটনের সাবেক এই কোচ ম্যাচে গতি সঞ্চার করতে পরে বদলি খেলোয়াড় নামান। তবে সাবেক চেলসি ফরোয়ার্ড হ্যাজার্ডকে তিনি বিবেচনা করেননি।

আক্রমণভাগে বাঁ প্রান্তে দুর্দান্ত খেলেছেন ভিনিসিউস জুনিয়র। করিম বেনজেমার সঙ্গে তার জুটি ইতালিয়ান চ্যাম্পিয়নদের বেশ সমস্যায়ই ফেলেছে। হ্যাজার্ডকে যা সাইডলাইনে বসে উপভোগ করতে হয়েছে। নতুন মৌসুমে প্রথমবার তাকে কোনো মিনিটই না খেলে ফিরে যেতে হয়েছে।

রবিবার সেল্তা ভিগোর বিপক্ষে অবশ্য বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়ছিল হ্যাজার্ডকে। তবে সেই ম্যাচে পাওয়া কোনো আঘাতই ইন্তারের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মতো ছিল না।

আনচেলত্তি যাদের বদলি হিসেবে খেলিয়েছেন তাদেরই একজন রদ্রিগো জাল খোঁজে নেন ম্যাচের ৮৯ মিনিটে। সেই গোলেই ১-০ ব্যবধানের জয়ে মাঠে ছাড়ে রিয়াল।

আরো পড়ুন

ইন্টারের বিপক্ষে রিয়ালকে জেতালেন ব্রাজিলের রদ্রিগো