বাঁধনও চুপ, বাংলাদেশি নায়িকা ছাড়াই 'খুফিয়া'

গল্পে বাংলাদেশকে হেয় করা হয়েছে এমন অভিযোগে বলিউডের 'খুফিয়া' থেকে সরে দাঁড়ান বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী। পরে পরিচালক ছবির জন্য প্রস্তাব করেন আজমেরী হক বাঁধনকে। তিনি কোনোরকম প্রত্যুত্তর করেননি।

অবশেষে বাংলাদেশি অভিনেত্রী ছাড়াই নির্মিত হতে যাচ্ছে ভারতীয় পরিচালক বিশাল ভারদ্বাজের সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ছবির জন্য চূড়ান্ত হওয়া বলিউড অভিনেত্রী টাবুও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি জানান। বিশাল ভারদ্বাজের ‘মকবুল’ এবং ‘হায়দার’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে আরও থাকছেন আলী ফজল, ওয়ামিকা গাব্বি ও আশীষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।

টাবু লিখেছেন, অত্যন্ত আনন্দিত এই খবরটি শেয়ার করতে পেরে। শিগগিরই আসছি খুফিয়া নিয়ে নেটফ্লিক্সে।