পঞ্চম অধ্যায় : জনসংখ্যা
সংক্ষিপ্ত প্রশ্ন
১. কয়েক বছর আগে কত লাখ টন খাদ্য আমদানি করতে হতো?
উত্তর : প্রায় ২৫ লাখ টন।
২. জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে কত লাখ মানুষ গৃহহীন?
উত্তর : প্রায় ১০ লাখ মানুষ।
৩. প্রতি বছর বাংলাদেশে কত জন মানুষ জন্মগ্রহণ করছে?
উত্তর : প্রায় ৩০ লাখ মানুষ।
৪. অধিক জনসংখ্যার দুটি প্রভাব লেখো।
উত্তর : ক. খাদ্য ঘাটতি দেখা দেবে।
খ. বাসস্থানের অভাবে গৃহহীন মানুষের সংখ্যা বাড়বে।
৫. গৃহহীন মানুষ শহরে চলে আসছে কেন?
উত্তর : নিরাপত্তা আর কাজের খোঁজে।
৬. আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষরজ্ঞানহীন?
উত্তর : ২৭.৭০ শতাংশ।
৭. পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না কেন?
উত্তর : দরিদ্রতার কারণে।
৮. জনসংখ্যার তুলনায় এদেশে চিকিৎসকের সংখ্যা কেমন?
উত্তর : অনেক কম।
৯. পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার দুটি প্রভাব লেখো।
উত্তর : ক. মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে।
খ. অধিক ফসল ফলাতে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে।
১০. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি?
উত্তর : দক্ষ জনশক্তি।
১১. জনসম্পদ উন্নয়নের উপাদান কয়টি ও কী কী?
উত্তর : দুটি। ক. শিক্ষা ও খ. প্রশিক্ষণ
১২. মানুষের কর্মদক্ষতা কীভাবে বৃদ্ধি পাবে?
উত্তর : রোগ প্রতিরোধে বিভিন্ন টিকা এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়ানো হলে।
১৩. বাণিজ্যিক ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশকে কী
করতে হবে?
উত্তর : আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।
১৪. অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কীসের পরিমাণ কমে যাচ্ছে?
উত্তর : কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।
১৫. ছিন্নমূল মানুষেরা কোথায় কেমন অবস্থায় বসবাস করছে?
উত্তর : শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।
১৬. মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কোনটি?
উত্তর : মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র।
১৭. বাংলাদেশ কী ধরনের দেশ?
উত্তর : কৃষিপ্রধান দেশ।
১৮. কী কারণে বিভিন্ন চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি হয়?
উত্তর : অধিক জনসংখ্যার ফলে।
১৯. সরকারের জন্য কোন কাজটি অনেক কঠিন?
উত্তর : সবার জন্য বাসস্থান নিশ্চিত করা।
২০. স্বাস্থ্যহীনতার কারণে কী ঘটে?
উত্তর : অনেকে উপার্জন করতে পারে না।