গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু দারিদ্র্যবিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) নবাগত মহাপরিচালক এস এম আরশাদ ইমাম। গত বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় বাপার্ডের পরিচালক ড. মো. আলমগীর হোসেন, কৃষিবিদ মো. মাহমুদুন্নবী, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মো. আব্দুল গনি মিনাসহ বাপার্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি এই দিন সকালে মহাপরিচালক হিসেবে বাপার্ডে যোগদান করেন।