দক্ষিণখানে ছেলের বঁটির আঘাতে বাবা মাসহ আহত ৪

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ছেলের বঁটির আঘাতে বাবা-মাসহ একই পরিবারের চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন আবদুর রশিদ (৭০), তার স্ত্রী দিলারা বেগম (৫০), মেয়ে রুবিনা আক্তার (২৪) ও ছেলে ইমতিয়াজ দেওয়ান (২২)। আহত রুবিনা উত্তরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। আর ইমতিয়াজ একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান বলেন, ‘কয়েক বছর ধরে মানসিক সমস্যা ছিল দেলোয়ারের। গতকাল বাবা-মা ও ভাইবোনকে বঁটি দিয়ে কুপিয়ে আহত করে।’