অনেক দিন ধরে আলোচনায় আছে আবরার আতহার পরিচালিত মিউজিক্যাল ডকুফিকশন ‘আধখানা ভালো ছেলে আধখানা মাস্তান’। যার কেন্দ্রে আছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
চলচ্চিত্রটির একটি পোস্টার রিলিজ হয়েছে সম্প্রতি। সেখান থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে ‘আধখানা ভালো ছেলে আধখানা মাস্তান’ প্রদর্শিত হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বছরের শুরুতে এ ছবির ঘোষণার পর অর্ণব বলেন, ‘আমরা একটা মিউজিক্যাল ডকুমেন্টারি করছি। এখানে আমরা ৮-১০টা গান পারফর্ম করব। আমার পুরোনো যেসব গান ছিল সেগুলো একদম অন্য ডিজাইনে পারফর্ম করা হবে। ছোট ছোট কিছু কথোপকথন থাকবে।’
ডকুমেন্টারিতে অর্ণবের পুরোনো গানের পাশাপাশি থাকছে তার জীবনের টুকরো কিছু স্মৃতি। সঙ্গে আছে তার ব্যান্ড অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও স্ত্রী সুনিধি নায়েক।