হেফাজত নেতা মুফতি রেজওয়ান রফিকী গ্রেপ্তার

হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি রেজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার গভীর রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তান্ডবের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। ওইসব মামলায় হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন হেফাজত নেতা মুফতি রেজওয়ান রফিকী। এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।