হেফাজতে ইসলাম নেতা রেজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের তা-বের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। ওইসব মামলায় হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যা তথ্য প্রচার ও উসকানিমূলক কর্মকা- পরিচালনা করে আসছিলেন হেফাজত নেতা রেজওয়ান রফিকী। এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।