মুকসুদপুরে পুলিশের অভিযানে মাদকের আসামিসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জের মুকসুদপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ৩০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার গভীর রাতে মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নির্দেশনায় উপজেলার কানুড়িয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার কানুড়িয়া গ্রামের নিয়ামত শেখের ছেলে দেওয়ান শেখ একই গ্রামের উকিল শেখের ছেলে আকরাম আলী ওরফে আকু শেখকে গ্রেপ্তার করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের জিআর ২৮৬/ ১৮ মামলায় তাদের গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শান্তিপুর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শান্তিপুর গ্রামের মোসলেম শেখের ছেলে সেলিম শেখ কে গ্রেপ্তার করে।

একই দিনে মুকসুদপুর থানার এসআই রুস্তুম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহারাজপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সামসু মাস্টারের গ্রামের আব্দুল হাইর ছেলে মানোয়ারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, থানা-পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক মামলার দীর্ঘ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।