মুম্বাইকে হারিয়ে শীর্ষে চেন্নাই

মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে গতকাল নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করেছে চেন্নাই। দলের পক্ষে ৫৮ বলে  সর্বোচ্চ ৮৮ রান করেন রুতুরাজ গায়কোয়াড। মাত্র ৮ বলে ২৩ করেন ডোয়াইন ব্রাভো। জবাবে ৮ উইকেটে ১৩৬ রানে থামে মুম্বাই। দুবাইয়ে টস জিতে চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতেই ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তার দল। এরপর গায়কোয়াড আর রবীন্দ্র জাদেজা পঞ্চম উইকেটে ৮১ রান যোগ করেন। জাদেজা করেন ২৬ রান। ধোনি মাত্র ৩ রান করে অ্যাডাম মিলনের বলে আউট হয়েছেন। ট্রেন্ট বোল্ট আর মিলনে দুটি করে উইকেট নিয়েছেন। চেন্নাই ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।