ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি

প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেনের ইন্তেকাল

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সফল প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন (৭৯) গত শনিবার বেলা ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তিনি সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে সমিতির উন্নয়ন ও সংবাদপত্র শিল্প বিকাশের জন্য কাজ করে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।