বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির প্রথম সরাসরি ও ভার্চুয়াল সভা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালকের অফিস কক্ষে থেকে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক বাপাজস সভাপতি মো. আবুল কাসেম শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপাজস সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও বাপাজস সহ-সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ও বাপাজস যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম শিবলী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্সের জনসংযোগ অফিসের অতিরিক্ত পরিচালক ও বাপাজস কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবীর ও বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও বাপাজস সদস্য মো. আল-আমিন খান সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।