টেকনাফে পাহাড়ি ছড়া থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে হাতির মৃতদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর হাতির মৃতদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে।

‘বন-বিভাগ ও ইআরটিকে খবর দেওয়া হয়েছে তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’