সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম এ ঘোষণা দেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়। পরে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়। আগামী ৭ অক্টোবর সোনারগাঁয়ে উপজেলা পরিষদ উপনির্বাচন হওয়ার কথা ছিল।