শব্দদূষণ নিয়ন্ত্রণে ইমামদের ভূমিকা নিয়ে গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবীর। প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। বিজ্ঞপ্তি