বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গতকাল সোমবার সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা বান্দরবানে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকেন।

এ সময় শত শত বৌদ্ধ নরনারী বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের মধুর পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন এবং সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। বিকেলে পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ¦ালনসহ নানা কর্মসূচি পালন করা হয়।