তৃতীয় অধ্যায় : প্রাচীন বাংলার জনপদ
বহুনির্বাচনী
১. গৌড়ের উল্লেখ দেখা যায় সর্বপ্রথম
কার গ্রন্থে?
ক. পাণিনির খ. হেরোডোটাসের
গ. ইৎসিং ঘ. মিহিরের
২. পুন্ড জাতির কথা উল্লেখ আছে
i. অর্থশাস্ত্রে ii. বৈদিক সাহিত্যে
iii. মহা ভারতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
৩. উত্তর ভারতের কোন অঞ্চল গৌড়ের অন্তর্ভুক্ত ছিল?
ক. দক্ষিণ অঞ্চল খ. পূর্ব অঞ্চল
গ. উত্তর অঞ্চল ঘ. বিস্তীর্ণ অঞ্চল
৪. সমতটের রাজধানী কোথায়?
ক. ছোট কামতা খ. বড় কামতা
গ. আনন্দবিহার ঘ. ময়নামতি
৫. সমতট অঞ্চলটি কেমন ছিল?
ক. আর্দ্র নিম্নভূমি খ. আর্দ্র উচ্চভূমি
গ. নিম্নভূমি ঘ. উঁচু ভূমি
৬. তাম্রলিপ্ত এলাকা কেমন ছিল?
ক. খুব উঁচু খ. খুব নিচু
গ. নিচু ও আর্দ্র ঘ. উঁচু ও আর্দ্র
৭. সপ্তম শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ থেকে উৎকল পর্যন্ত এলাকাকে কে সংঘবদ্ধ করেন?
ক. ধর্মপাল খ. মহীপাল
গ. দেবপাল ঘ. শশাংক
৮. বাংলা কয়টি জনপদ নামে পরিচিত ছিল?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৯. কার শাসনামলে প্রাচীন পু-্র রাজ্য স্বাধীন সত্তা হারায়?
ক. ধর্মপালের খ. কেশব সেনের
গ. সম্রাট অশোকের ঘ. বিজয় সেনের
১০. চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম?
ক. বরিশাল খ. চাঁদপুর
গ. কুমিল্লা ঘ. দিনাজপুর
১১. কুমিল্লার প্রাচীন নাম কী?
ক. হরিকেল খ. সমতট
গ. বরেন্দ্র ঘ. ত্রিপুরা
১২. অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে প্রতিবেশী বলা হয়েছে
i. গৌড় জনপদ ii. মগধ জনপদ
iii. কলিঙ্গ জনপদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ.i, ii ও iii
১৩. চন্দ্রদ্বীপ কে অধিকার করেন?
ক. বল্লব সেন খ. ত্রৈলোক্যচন্দ্র
গ. গোপাল ঘ. ধর্মপাল
১৪. বৈদিক সাহিত্য ও মহাভারতে কোন জাতির কথা উল্লেখ আছে?
ক. পু-্র খ. মারমা গ. বঙ্গ ঘ. বাঙালি
১৫. বিক্রমপুর ও নাব্য কীসের নাম?
ক. দুটি অঞ্চলের নাম
খ. দুটি গোত্রের নাম
গ. দুটি উপজাতির নাম
ঘ. দুটি গ্রামের নাম
১৬. উত্তরাঞ্চলের উত্তর সীমার ক্ষেত্রে কোন নামটি অধিক যুক্তিযুক্ত?
ক. মেঘনা খ. ত্রিপুরা
গ. বিক্রমপুর ঘ. পদ্মা
১৭. অনুমান করা হয় বঙ্গ একটি
ক. অঞ্চলের নাম খ. গোত্রের নাম
গ. জাতির নাম ঘ. উপজাতির নাম
১৮. গৌড়ের ভাগ্য পরিবর্তনের যথার্থ কারণ হলো
ক. পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন
খ. উন্নত যন্ত্রপাতি আবিষ্কার
গ. সামাজিক পরিবর্তন
ঘ. সভ্যতার উৎকর্ষ সাধন
১৯. কোন জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল?
ক. বরেন্দ্র খ. হরিকেল
গ. বঙ্গ ঘ. পু-্র
২০. প্রাচীন যুগের ছোট অঞ্চলগুলোর শাসন ব্যবস্থা কেমন ছিল?
ক. স্বাধীন খ. কেন্দ্রীয়
গ. স্বায়ত্তশাসিত ঘ. প্রাদেশিক
উত্তর
১. ক, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. ক, ১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. ক, ১৬. ঘ, ১৭. গ, ১৮. ক, ১৯. গ, ২০. ক