ঝুমন দাশের জামিনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাশের জামিনের বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার ঝুমনের জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ওই দিন ধার্য করেন।

ঝুমন দাশের মা নীভা রানী দাশ তার ছেলের জামিন আবেদনে বলেন, দীর্ঘদিন ধরে কোনো বিচার ছাড়াই কারাগারে আছেন ঝুমন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলে আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, ‘ঝুমন দাশ এক জন দেশপ্রেমিক, বিশ্বাসঘাতক নন। কারণ সাম্প্রদায়িক শক্তি, যারা বিশ্বাসঘাতক তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন।’

আইনজীবী নাহিদ সুলতানা যুথি ও আশরাফ আলীও আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন।