খন্দকার মাহবুব আইসিইউ থেকে কেবিনে

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত সোমবার রাতে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার মাহবুব হোসেনের স্ত্রী অ্যাডভোকেট ফারহাত হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতে খন্দকার মাহবুব হোসেনকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে শিগগির তিনি বাসায় ফিরতে পারবেন।

গত ১৬ আগস্ট খন্দকার মাহমুদ হোসেনের কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।