গাজীপুর মেট্রোপলিটন

চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত মেয়র জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত সোমবার গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিএমসিসিআই) পরিচালনা পরিষদের সভায় ২০২১-২২ ও ২০২২-২৩ এর দ্বিবার্ষিক নির্বাচনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। তিনি অনারেবল টেক্সটাইল ক¤েপাজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. মনির হোসেন, গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ জন পরিচালকের চূড়ান্ত ফল ঘোষণা করেন।