চট্টগ্রামে লেকসিটি হাউজিং সোসাইটি

প্লট বরাদ্দে অনিয়মের তদন্ত হবে : রেজাউল

চট্টগ্রাম নগরীর ফয়স’ লেকের কৈবল্যধাম এলাকার ‘লেকসিটি হাউজিং সোসাইটি’তে সদস্য ছাড়া করপোরেশনের কোনো কর্মকর্তা ও বাইরের কেউ প্লট বরাদ্দ পেয়েছে কিনা তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, ‘দেখা যাচ্ছে কাঠাপ্রতি ৬ লাখ টাকা করে জমা দিয়ে অনেকে প্লট বরাদ্দ পেয়েছেন, আবার অনেকে ৮ লাখ টাকা করে জমা দিয়েও প্লট পাননি। আবার এর মধ্যে করপোরেশনের অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তাও প্লট বরাদ্দ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।’

গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর টাইগারপাসে চসিকের কনফারেন্স রুমে লেকসিটি হাউজিং সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।