ইরানের কাছেও ৫ গোলে হার সাবিনাদের

আরেকটি পাঁচ গোলের হারে এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শেষ হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। গতকাল উজবেকিস্তানের তাসখন্দের বুনিয়দকার স্টেডিয়ামে ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় খেলায় সাবিনা খাতুনরা ইরানের কাছে হেরেছে ০-৫ গোলে। এর মধ্য দিয়ে শীর্ষ পর্যায়ে বাংলাদেশের নারী ফুটবলারদের দৈন্য আরেকবার প্রকাশিত হলো। বয়সভিত্তিক পর্যায়ে ইরানকে হারানোর অভিজ্ঞতা থাকলেও শীর্ষ পর্যায়ে ইরান অনেক এগিয়ে বাংলাদেশের চেয়ে। র‌্যাংকিংয়ের ব্যবধানটা ৬৫ ধাপ।