নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ আসামিসহ লক্ষ্মীপুর যাওয়ার পথে মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দু’জন পুলিশ সদস্য আহত হয়েছে।
আহতরা হলেন- কনস্টেবল রাকেশ ও বেসান্ত। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে একটি হায়েস মাইক্রোবাসযোগে লক্ষ্মীপুর যাচ্ছিল পুলিশ এসকট পার্টি।
এ সময় বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক স্থানে পুলিশকে বহনকারী হায়েস মাইক্রোবাসটি পৌঁছালে মাইক্রোবাসের এয়ার সিলিন্ডারটি বিকট শব্দে ব্লাস্ট হয় এবং আগুন ধরে যায়। এ সময় রাকেশ ও বেসান্ত নামের দুই কনস্টেবল আহত হন।
মাইক্রোবাসে বহনকারী ৪ আসামিকে বেগমগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।