বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হঠাৎ অসুস্থতাবোধ করলে বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, ‘গত বুধবার নজরুল ইসলাম খান অসুস্থ বোধ করেন। পরে তা আরও বাড়লে রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে ভর্তির পরামর্শ দিলে পরিবারের সদস্যরা তাকে ভর্তি করানো হয়।’
গত বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় সাড়ে ৬ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পঞ্চম দিনের বৈঠকে অংশ নিয়েছিলেন নজরুল ইসলাম খান।