ভারতের একটি আদালত ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এক যুবককে ছয় মাস বিনামূল্যে গ্রামের নারীদের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সাজা দিয়েছে আদালত।
এ শর্তে ওই যুবককে জামিন দেওয়া হয়েছে।
এএফপি জানায়, ভারতের বুধবার বিহার রাজ্যের এক আদালত অভিনব এই রায় দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্ত লালন কুমারকে (২০) গ্রামের প্রায় ২ হাজার নারীর কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে।
বিহারের মধুবনী জেলার পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং এএফপিকে বলেন, লালন কুমার পেশায় একজন ধোপা। তাকে এপ্রিল মাসে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।
গ্রাম পরিষদের প্রধান নাসিমা খাতুন বলেন, গ্রামের সব নারী আদালতের সিদ্ধান্তে খুশি।