জরিপ দিবস ঘোষণা উপলক্ষে জরিপ অধিদপ্তরে সেমিনার

বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্র্তৃক আয়োজিত ‘জরিপ দিবস’ ঘোষণার বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের তেজগাঁও ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল।

সেমিনারে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের  প্রফেসর ড. মঞ্জুরুল হাসান এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবদুর রউফ হাওলাদার। সভাপতিত্ব করেন সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক, পিএসসি। সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং উপসচিব এম. জে. আরিফ বেগসহ ২৭টি সরকারি অংশীজন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ তার স্বাগত বক্তব্যে জরিপ ও মানচিত্র প্রণয়নের আধুনিক প্রযুক্তি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।