সাম্প্রতিক সময়ে বিএনপিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কড়া সমালোচনা করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘জাফরুল্লাহ চৌধুরীকে আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবে জানতাম। তিনি এখন গণতন্ত্রের কথা বলেন।’ গতকাল বৃহস্পতিবার সকালে শ্যামলীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীকে তো আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবে জানতাম। তিনি এখন বক্তব্য দেন, গণতন্ত্রের কথা বলেন। এরশাদের সঙ্গে ওষুধনীতি নিয়ে তিনি কী দহরম-মহরম করেছেন, তা মানুষের জানা আছে।’