বনানীতে জি এম কাদের

মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে

দেশের মানুষও ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘বহুদলীয় গণতন্ত্র বিকশিত হতে পারে না। বিরাজনীতিকরণে দেশ ও মানুষের জন্য কখনই কল্যাণকর হতে পারে না। নির্বাচন কমিশনে প্যারালালভাবে সরকার ক্ষমতা প্রয়োগ করলে নির্বাচন কমিশন কখনো সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিকল্প নেই।’ 

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির পরিচিতি সভায় এ সব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘দেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোনো পূর্ণাঙ্গ সমাধান নয়। তাই নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমাধানের জন্য সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন আইন করতে হবে।’