অবশেষে সিরি আ-তে জয়ের দেখা পেল জুভেন্তাস। ৫ ম্যাচ পর প্রথম জয়ের দেখা ইতালিয়ান জায়ান্টরা শেষ কবে জিতেছিল সেটাই দেখার। স্পেজিয়াকে ৩-২ গোলে হারালেও তা স্বচ্ছন্দ জয় নয় জুভেন্তাসের। এগিয়ে গিয়েও এক পর্যায়ে ১-২ গোলে পিছিয়ে ছিল তারা।
শীর্ষের ইন্তারের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে প্রতিপক্ষের মাঠে খেলতে নামে জুভেন্তাস। বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন এভারটন থেকে দুবছরের জন্য ধারে তুরিনের ক্লাবে খেলতে আসা ময়েস কিন। কিন্তু ৩৩ ও ৪৯ মিনিটে দুগোল করে এগিয়ে যায় স্পেজিয়া। ৬৬ মিনিটে ফেদেরিকো কিয়েসা’র চলতি লিগের প্রথম গোলে সমতায় ফেরে জুভেন্তাস। আর ৭২ মিনিটে ম্যাথিয়াস ডি লিখট করেন জয়সূচক গোল। টানা ১৯ লিগ ম্যাচে গোল হজমের কারণ হিসেবে রক্ষণে অনভিজ্ঞতাকে দায়ী করছেন এই ডাচ ডিফেন্ডার, ‘আমরা জানতাম স্পেজিয়ার সঙ্গে ম্যাচ সহজ হবে না।’ ইন্টারনেট।