সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। কার্যকরভাবে বিটকয়েনের মতো ডিজিটাল টোকেন বা মুদ্রা নিষিদ্ধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিল চীন।
দ্য পিপলস ব্যাংক অব চীন জানায়, ‘ভার্চুয়াল কারেন্সি বা মুদ্রা-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম অবৈধ আর্থিক কার্যক্রম।’
সেই সঙ্গে সতর্ক করে দিয়ে তারা জানায়, ‘ক্রিপ্টো-কারেন্সি লোকজনের সম্পদের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলতে পারে।’
চীন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো-কারেন্সি মার্কেট। মুদ্রার অর্থনৈতিক ওঠানামা প্রায় ক্রিপ্টো-কারেন্সির বৈশ্বিক মূল্যকে প্রভাবিত করে।
চীন ক্রিপ্টো-কারেন্সি নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পর, বিটকয়েনের মূল্য ২ হাজার মার্কিন ডলার (১, ৪৬০ পাউন্ড) কমে গেছে।
সাম্প্রতিক সময়ে, এই ঘোষণায় জাতীয় ক্ষেত্রে চীনের সবচেয়ে বড় কঠোর ব্যবস্থা। ক্রিপ্টো-কারেন্সিকে অস্থির, ফটকা বিনিয়োগ এবং অবৈধ উপায়ে অর্থ পাচারের বিষয় হিসেবে দেখছে চীন।
আনুষ্ঠানিকভাবে চীনে ২০১৯ সাল থেকে ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ করা হয়। তবে বৈদেশিক বাণিজ্য ও বিনিময়ে অনলাইনে এর ব্যবহার রয়ে যায়।