ব্লাড ক্যানসারে আক্রান্ত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সম্পাদক রাকিব হোসেনের (২২) পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেলিম শুক্রবার বিকেলে রামগঞ্জে রাকিবের বাড়িতে গিয়ে দেখা করে তাকে ফুলের তোড়া দিয়ে মানসিকভাবে সাহস জোগান। পাশাপাশি রাকিবের চিকিৎসার জন্য তাৎক্ষণিক এক লাখ টাকা নগদ অনুদান দেন। একই সঙ্গে তার চিকিৎসার দায়িত্বও তিনি গ্রহণ করেন।
এ সময় এলডিপি মহাসচিব রাকিবের ব্যয় বহুল চিকিৎসায় দেশে-বিদেশে অবস্থানরত সামর্থ্যবান সবার প্রতি সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ জালাল আহামদ মন্টু, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, তোফায়েল আহাম্মদ, আবুল বাসার, নজরুল ইসলাম পিন্টু, যুবদল নেতা কবির হোসেন, রেজাউল করিম ডিহিদার, কাওসার মাল, স্বেচ্ছাসেবক দলের নেতা দুলাল হোসেন, খোরশেদ রব্বানী, এমরান হোসেন, ছাত্রদল নেতা এমরান হোসেন পলাশ, রকিব হোসেন শুভ, অনলাইন অ্যাকটিভিস্ট কামরুল আহাসান নোমানী।