দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক দফার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘সরকার পতনের জন্য এক দফার জন্য প্রস্তুত হোন।’ গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে ‘নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর বলেন, ‘ঐক্যবদ্ধভাবে শক্তি-সামর্থ্য নিয়ে জনগণকে এক জায়গায় করুন। গায়ের শক্তি না থাকুক, মনের শক্তি থাকতে হবে। আমি বলব, আমরা যখন রাস্তায় থাকতে চাই আপনারা ভয় পাবেন কেন?’