চট্টগ্রামে জুটমিলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম শহরে জুট মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহেশখালীর এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টায় চিটাগাং এফি জুট মিলে এ কাজ করার সময় বৈদ্যুতিক তারে লেগে এ  দুর্ঘটনা ঘটে।

মৃত আইমুন (২২) মহেশখালী পৌরসভার পুটিবিলা হাজী মোশারফ আলী পাড়ার কবির আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা কবির আহমদ।

তিনি আরও জানান, এফি জুটমিলে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে লেগে মৃত্যু হওয়ার খবর পেলে আমরা গিয়ে লাশ নিয়ে আসি এবং আজ সকালে ১০টা পুটিবিলার কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।